মোহনপুর স্টুডেন্টস ক্লাব সম্পর্কে — Mohanpur Students Club (MSC)
Mohanpur Students Club আমাদের গ্রামের (মোহনপুর) তরুণ সমাজকে একত্রিত করে, শিক্ষাগত, সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়াগত কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুত — এমন একটি সমাজকল্যাণমূলক সংগঠন।
🎯 উদ্দেশ্য ও লক্ষ্য
আমাদের বিশ্বাস: “শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত।” তাই লক্ষ্য শিক্ষার্থীদেরকে শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে, সামাজিক সচেতনতা, নেতৃত্বগুণ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গ্রহণে উদ্বুদ্ধ করা। “শিক্ষা খেলায় মাতবে বেশ, মাদকমুক্ত বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে আমরা কাজ করছি।
স্কুল/কলেজ পর্যায়ে পড়ুয়া তরুণ-তরুণীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও দৃঢ় বন্ধুত্ব গড়ার মাধ্যম হিসেবে কাজ করা।
শিক্ষাগত উন্নয়ন, সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মকাণ্ড আয়োজন করার মাধ্যমে সমাজে সক্রিয় অংশগ্রহণ ও কমিটমেন্ট তৈরি করা।
সমাজে সচেতন, দায়িত্বশীল, শিক্ষিত এবং মানবিক নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলা।
অবস্থান
এই সংগঠনটি ২০১৫ সালে বাংলাদেশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় 3 নং তেতুলিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড মোহনপুর গ্রামের কয়জন ছাত্রের উদ্দুগে গড়ে উঠে মোহনপুর স্টুডেন্টস ক্লাব নামের এই সংগঠনটি ।
এর একটি সংবিধান রয়েছে যা বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান প্রণীত ও সর্ব সম্মতিক্রমে স্বীকৃত।
সংগঠনটির শুরুর সদস্য ছিল ৩০ জন কিন্তু বর্তমানে আরো কিছু নতুন সদস্য যোগদান করেছেন।
Explore Our Activitys- আমাদের কার্যকলাপ
- সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড — শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কো-ক্যারিকুলার ও শিক্ষাগত উদ্যোগ।
- খেলাধুলা ও টুর্নামেন্ট — সংগঠনের পক্ষ থেকে ক্রীড়া-ইভেন্ট, যেমন ফুটবল টুর্নামেন্ট, আয়োজন করা হয়। উদাহরণ স্বরূপ, ২০২৪ সালের ১ম 2য়, ৩য় মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে মোহনপুর স্টুডেন্টস ক্লাব (MSC)
- সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান — সাংস্কৃতিক, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ।
- কমিটি ও সদস্য ব্যবস্থাপনা — ক্লাবের সদস্য, উপদেষ্টা, দাতা (ডোনার) ও কমিটি আছে; নিয়মিত কমিটি নির্বাচন ও সদস্য তালিকা আপডেট হয়।
- শিক্ষা অনুদান – শিক্ষার্থীদেরকে শ্রেনী অনুযায়ী শিক্ষা অনুদান প্রধান করে mohanpur students club
যদি আপনি উপবৃত্তির জন্য ডোনেট করতে চান সরাসরি, অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের ডোনেট করতে পারেন।
MSC-র প্রয়োজনীয়তা
বাংলাদেশের গ্রামীণ বা ছোট-কমিউনিটি-ভিত্তিক জায়গাগুলোর জন্য এক এমন প্ল্যাটফর্ম থাকা জরুরি যেখানে তরুণরা শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব, নৈতিকতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতা শেখে। Mohanpur Students Club ঠিক সেই ভূমিকা পালনে এগিয়ে এসেছে। এটি কেবল একটি “স্টুডেন্ট গ্রুপ” নয়, বরঞ্চ একটি সামাজিক এবং সাংগঠনিক মঞ্চ, যেখানে তরুণরা একত্রিত হয়ে নিজেকে গড়ে তুলতে পারে — এবং সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।
মোহনপুর স্টুডেন্টস ক্লাব সম্পর্কে যদি জানতে চান নিচে ক্লিক করুন।
3rd Minibar Football Turnament 2024-25
৩য় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১৭ই জুন ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে ।
- মোহনপুর
- খানপাড়া
- উত্তরপাড়া
- আব্দুল্লাহপুর
Our Testimonial
